বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার রাত আটটায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সংগঠন গঠন করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আকতার হোসেনকে আহ্বায়ক এবং শেখ জামালকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, বিশেষ করে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হয়রানি বৃদ্ধি পেয়েছে। তাদের দাবি, সারাদেশে প্রায় পাঁচ শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে গায়েবী হত্যা মামলা দায়ের করা হয়েছে, অর্ধশতাধিক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এবং ১৬৮ জন পেশাদার সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাব থেকে শতাধিক সাংবাদিকের সদস্যপদ বাতিল বা স্থগিত করা হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।
সভা থেকে অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানানো হয়।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আশরাফুল ইসলাম ও জাকির হোসেন ইমন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—অমিয় ঘটক পুলক, খায়রুল আলম, কে এম শহীদুল হক, সোহেলী চৌধুরী, আসাদুর রহমান, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, সাজেদা হক, ইকরামুল কবীর টিপু, এ কে এম ওবায়দুর রহমান, সাজেদা পারভীন, শামীমা আক্তার, প্রদীপ কুমার চৌধুরী, সাবিরা ইসলাম, হামিদ মোহাম্মদ জসিম, এস এম সাইফ আলী, জুবায়ের রহমান চৌধুরী, রাগীবুল রেজা, মোহাম্মদ নাঈমুদ্দিন, রেজাউল কারীম, রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম সুজন, আবুল হোসেন, কাজী মোবারক হোসেন, শহীদ রানা, শেখ কলিমুল্লাহ নয়ন, ওয়ারেসুন্নবী খন্দকার, ইকবাল জাফর, রমজান আলী, জাহাঙ্গীর খান বাবু, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম, গাজী তুষার আহমেদ, রহিমা খানম, মাজেদুল ইসলাম পাপেল, মুক্তা মনোয়ার, রফিকুল ইসলাম পিন্টু, বিউটি রানী, হাসনাত শাহিন, কামরুল ইসলাম, ইমরানুল আজিম চৌধুরী, ইসরাফিল শাহিন, এস এম কামরুজ্জামান সাগর, রুবেল হাসান, নাসিরুদ্দিন চৌধুরী, নাঈমুর রহমান স্বপন, ইসরাফিল হাওলাদার, হাসান আহমেদ, মো. শফিউর রহমান প্রমুখ।
নবগঠিত এই সংগঠনটি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments