ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭

প্রকাশ : 05 Oct 2024
ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ৯২৭

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৮৯ জন ও নারী ৯৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৫৯৫ জন ও নারী ৩৩২ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩৫ হাজার ৩৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৩৩৯ জন ও নারী ১৩ হাজার ২৬ জন।




সম্পর্কিত খবর

;