চট্টগ্রাম অফিস: বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম থেকে নির্মাণাধীন টেলিফিল্ম ‘জান্নাত’ এর দৃশ্যধারণ শেষ হয়েছে। শুক্রবার (২৩ জুন) চট্টগ্রামের হাটহাজারীর ফতেহবাদের নন্দিরহাটে টেলিফিল্মটির শেষ লটের শুটিং সম্পন্ন হয়। এর আগে গত অক্টোবরে এর দৃশ্যধারণ শুরু হয়েছিল। টেলিফিল্মটির পোস্ট প্রডাকশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। আ-কার ই-কার ফিল্মের ব্যানারে ইতিমধ্যে এর পোস্টারও প্রকাশ হয়েছে।
বাল্য বিয়ের ফলে জান্নাত নামের এক কিশোরীর জীবনের করুণ পরিণতি, বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, বাল্য বিয়ের কারণে অন্য কোন কিশোরীর জীবন যেন শেষ না হয়, ইত্যাদি বিষয়গুলো এ টেলিফিল্মে দেখানো হয়েছে। পাশাপাশি, চট্টগ্রামের গ্রামীণ জীবনের নানা পটভূমি এতে দেখানো হবে।
আহমেদ কামাল আফতাবের রচনায় টেলিফিল্মটি পরিচালনা ও সম্পাদনা করছেন আশরাফুল করিম সৌরভ। চিত্রধারণে প্রান্ত শর্মা। সহকারী পরিচালনায় নাসরিন আক্তার, আহমেদ কামাল আফতাব ও সৌরভ পাল, আলোক প্রক্ষেপণ পারভেজ চৌধুরী, প্রোডাকশন অ্যাসিসট্যান্ট মোহাম্মদ আলী, মেকাপ প্রয়াত শাহীনূর সরোয়ার ও বীনা চৌধুরী।
জান্নাতে দুইটি গান থাকবে। গান লিখেছেন শাহীন চৌধুরী, মিউজিক কম্পোজ আরকে জুয়েল, কণ্ঠ দিয়েছেন আরিফুন নেছা সিদ্দীকা ও তাসনুভা। পোশাক পরিকল্পনায় নাসরিন আক্তার।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনূর সরোয়ার, সাবিরা সুলতানা বীনা, শামীম আহমেদ, শেখ আনিস মনজুর, তৌহিদ হাসান ইকবাল, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপায়ন বড়ুয়া, রমিতা ভৌমিক, নাসরিন হীরা, বিপ্লব ভট্টাচার্য্য, তাসনুভা শাওরিন, মোশারফ ভূঁইয়া পলাশ, বাপ্পী হায়দার, মামুন খান রাহী, আশিক আরেফিন, বিকিরণ বড়ুয়া, মিরাজ, বনানী শেখর রুদ্র, ফরহাদ শাহরুখ, বীনা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, জান্নাতুল পিংকি, মান্নান হিমেল, জোয়েনা আফসানা, আব্দুল্লাহ চিশতী, সালমা আক্তার, মোহাম্মদ ফোরকান, এঞ্জেলা, আরাফ, সানজারা, প্রাচী, মালিহা, ইলমা, অসমী, সুহিতা, পূর্ণিমা, জেমিমা, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফা ইয়াসমিন প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments