ভাঙ্গা(ফরিদপুর) উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইমরান তালুকদার এক যুবকের লোমহর্ষকভাবে পায়ের রগ কর্তন এবং তাকে সহ ৩ জনকে বেদম প্রহারের ঘটনায় ৭ জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
গতকাল রাতে উপজেলার আজিম নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় মামলার প্রধান আসামি মোকলেসুর রহমান সুমন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে তার ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেট কার( ঢাকা মেট্রো গ-২৫-৮৫০১)ফেলে রেখে পদ্মাসেতুর রেলিং থেকে পালিয়ে ঢাকা চলে যায়। এ-সময় পুলিশ গাড়ি ও গাড়িতে থাকা দুটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মোকলেছুর রহমানের পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ২ টি রামদা,৫৫ টি কালি/ তীর ও ১টি ধনুক উদ্ধার করা হয়।
পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সলিলদা গ্রামের লাবু মাতুব্বর (৩৫),তারাইল ঈশ্বরদী গ্রামের ফারুক হাওলাদার (৩৫),আকতার মাতুব্বর (৩০),ইকবাল শিকদার(৩০),ওহিদ মাতুব্বর (৩০),ঢাকা লালবাগ এলাকার মোঃ হোসেন খান ও মাদারীপুরের শিবচর থানার চরবাচামারা গ্রামের ফরহাদ হোসেন(৩৮) আটক করা হয় ।আসামীরা সকলেই উক্ত ঘটনার এজাহার নমীয় আসামি।
উল্লেখ্য যে,উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গত (০৫ মে২০২৩)শুক্রবার সকালে জমি- জমা ও আধিপত্য বিস্তার বিরোধকে কেন্দ্র করে ঈশ্বরদী গ্রামের মোকলেছুর রহমান সুমন ও একই গ্রামের ফারুক তালুকদার গ্রুপের বেশ কয়েকজনকে মারধরের পর উত্তেজিত জনতা পেট্রোল পাম্প ভাংচুর করে। উল্লেখ্য যে,ঐদিন মোকলেছুর রহমান সুমনের লোকজন ফারুক তালুকদার গ্রুপের ইমরান তালুকদার (৩৫),শাওন বেপারী (২২),ও তিতাস সহ তিন জনকে পুলিয়া বাজারের সজলের মিষ্টির দোকানে নাস্তা করার সময় অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে তাদেরকে সুমনের পেট্রোল পাম্প এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে এবং ইমরান তালুকদার এর পায়ের রগ কেটে দেয়। এঘটনায় ইমরান তালুকদার এর বড়ভাই ইকবাল তালুকদার বাদী হয়ে গতকাল রাতে ২৯ জনকে আসামি করে ভাংগা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এঘটনায় রাতেই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।আটককৃত আসামিদের শনিবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভূইয়া, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments