মোংলা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের নবায়নযোগ্য সবুজ জ্বালানি শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কার করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির পথে বাঁধা হয়ে দাড়িয়েছে পুরনো অবকাঠামো, জটিল অনুমোদন প্রক্রিয়া, উচ্চ বিনিয়োগ ঝুঁকি এবং নীতিমালা কার্যকর বাস্তবায়ন না করা। কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো এখনও অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। প্রশাসনের ধীরগতি প্রক্রিয়া, অর্থায়নের অভাব, দূর্বল গ্রীড অবকাঠামো এবং নবায়নযোগ্য প্রকল্পের জন্য অসম্পূর্ণ ট্যারিফ নীতি এই পিছিয়ে পড়ার বড় কারণ। পরিবর্তনের পক্ষে মোংলা শ্লোগানে ৩০ এপ্রিল বুধবার সকালে মোংলার কানাইনগর পশুর নদের পাড়ে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কারের দাবিতে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা একথা বলেন। মোংলা নাগরিক সমাজ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ঈখঊঅঘ) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রæপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ইডএঊউ ) এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব এবং প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট মোংলার নেতা সাংবাদিক মোঃ হাছিব সরদার, ইয়ুথ লিডার মেহেদী হাসান, নারীনেত্রী অসীমা বিশ্বাস, স্বপ্না বিশ্বাস, নাগরিক নেতা অমিও সরদার প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় মোঃ নূর আলম শেখ বলেন নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র স্থাপন করতে হবে। স্মার্ট গ্রিড প্রযুক্তি এবং নেট এনার্জি মিটারিং ( NEM ) বাস্তবায়নের মাধ্যমে জাতীয় গ্রিড আধুনিকীকরণ করতে হবে। জাতীয় বিদ্যুৎ খাতের বাজেটের কমপক্ষে ২০% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দ করা; দেশীয় ব্যাংকগুলোর জ্বালানি খাতের অর্থায়নের কমপক্ষে ২৫% নবায়নযোগ্য প্রকল্পের জন্য নির্ধারণ; নবায়নযোগ্য প্রযুক্তির ওপর আমদানি শুল্ক কমানো এবং ট্যারিফ শর্ত বাতিল ও ”বিদ্যুৎ নেই, বিল নেই” নীতি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট মোংলার নেতা মোঃ হাছিব সরদার বলেন জলবায়ু ঝুঁকির সম্মুখভাগে থাকা আমাদের মতো কমিউনিটির জন্য নবায়নযোগ্য জ্বালানি শক্তি টিকে থাকার প্রধান হাতিয়ার। এখনই সময় বাধাগুলো দূর করে সত্যিকারের টেকসই বাংলাদেশের পথে এগিয়ে য্ওায়ার। ইয়ুথ লিডার মেহেদী হাসান বলেন বাংলাদেশে শতভাগ নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত এগিয়ে যাওয়ার জাতীয় আন্দোলনে মোংলা আজ একটি গুরুত্বপূর্ণ কন্ঠ হিসেবে আবির্ভূত হয়েছে। সারাদেশে গড়ে ওঠা ক্রমবর্ধমান আন্দোলনের প্রেক্ষিতে মোংলার এই শক্তিশালী দাবি বাংলাদেশের পরিচ্ছন্ন ও সহনশীল ভবিষ্যতের পথে এগিয়ে চলাকে আরও বেগবান করবে।
রাজশাহী অফিস: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩২ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলা ...
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
সব মন্তব্য
No Comments