‘উচ্চারণ ব্যান্ড’, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি
ডেস্ক রিপোর্ট: কিংবদন্তি রক সম্রাট আজম খান এর গড়া ব্যান্ড উচ্চারণ, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাজধানীর ধানমণ্ডিতে স্বল্প পরিসরে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। উচ্চারণ ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরনি খান এবং কুল এক্সপোজার এর পক্ষে সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তাঁর নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; উচ্চারণ ব্যান্ড তাঁর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।
ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই।”
বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ:
দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।
আগামী বছর উচ্চারণ দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স চলতি মাস থেকেই প্রচারিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম এর সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ড আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments