মাহমুদুর রহমান (তুরান)ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজন ও জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "স্মার্ট ফরিদপুর বিনির্মাণে আমাদের করণীয় ও কর্ম পরিকল্পনা নির্ধারণ বিষয়ক" এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ লিটন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশেকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীসহ জেলার ৯টি উপজেলার নির্বাহী অফিসার, ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বক্তারা তাদের বক্তব্য বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী স্মার্ট ফরিদপুর বির্নিমানে জেলা প্রশাসনের পক্ষ হতে ইতিমধ্যে কার্যক্রম গ্রহন করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় সকল শ্রেনী -পেশার মানুষের সংমিশ্রণ ঘটাতে হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সবার উচিত এ কাজে সার্বিক সহযোগিতা করা।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments