সৈয়দ রমান জামী, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল শহরের চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা কর্তৃক পরিচালিত “রেড ব্রিগেড”।
রবিবার (৮ আগস্ট) করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে রেড ব্রিগেডের এ প্রচার অভিযানের সময় উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ, পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি কমরেড দেওয়ান মাসুকুর রহমান সহ দলীয় নেতা কর্মীরা।
এ সময় বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “শুরু থেকেই করোনা প্রতিরোধে জনগনের সকল অংশকে ভ্যাকসিন প্রদান করার এবং মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ অন্য অন্যুসঙ্গগুলো প্রতিপালন একই সঙ্গে জরুরী বলে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। এজন্য সরকারের প্রতি ভ্যাকসিন কর্মসুচির একটি রোডম্যাপ দাবী করছি।”
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments