কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী কলাপাড়ায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বো-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ'র উদ্যোগে ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিলড্রেন উইথ স্পন্সরশিপ (এফডিসিএস) প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা এসব উপকরণ তুলে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি'র সহকারী পরিচালক আছাদ উজ জ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুর রহমান, শিক্ষক এম এ সালেহ, বাদল চন্দ্র বিশ্বাস ও এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মিঃ ফ্যান্সিস তমাল হালদার প্রমুখ। এ আনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি প্রজেক্ট ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস।
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ'র সূত্রে জানা গেছে,এ উপজেলায় ৭৯ শিক্ষার্থীর মধ্যে তিন মাসের স্কুল বেতনের ৪৮ হাজার টাকা ও শিক্ষা উপকরণ খাতা, কলম তুলে দেয়া হয়। দুই দফায় এ প্রকল্পের মাধ্যমে এই ৭৯ শিক্ষার্থীকে দুই লাখ দুই হাজার নয়শত টাকা প্রদান করা হয়।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments