ডেস্ক রিপোর্ট: অত্যন্ত জমকালো আয়োজনের মধ্যদিয়ে রাজধানী উত্তরার তুরাগে মাম্স এম এ আউয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২২। শনিবার সকাল ৯টায় এম এ আউয়াল ওয়েলফেয়াল ট্রাস্টের আয়োজনে এ কনফারেন্স সম্পন্ন হয়।
আয়োজনটিতে বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এ্যাড. আবদুল বাতেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক ইসমাঈল মিয়া আলিফ এবং অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন মাম্স প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এম এ আউয়াল। এতে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত যাদুশিল্পী জুয়েল আইচ।
অনুষ্ঠানটিতে সমসাময়িক বিষয়ের ওপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন- ইনস্টিটিউট ফর দ্যা ডেভেলাপমেন্ট অফ অনলাইন লানিং এর চেয়ারম্যান প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রিসার্চ এন্ড পাবলিকেশন ডিরেক্টরের অ্যাসোসিয়েট প্রফেসর ড. আফরোজা বুলবুল আফরিন, সিসটেক চেয়ারম্যান আইসিটি লেখক ও গবেষক মাহবুবুর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, কবি ও লেখক এ. বি. এম সোহেল রশিদ, বিশিষ্ট ছড়াকার ও গ্রাফিক্স ডিজাইনার নুরুজ্জামান ফিরোজ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করে আগামী ৩১ অক্টোবর (শন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর ২০২৬ রোববার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৬ সোমবার রাত ১১ ...
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
সব মন্তব্য
No Comments