স্টাফ রিপোটার: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ৭ আসনের জাপা মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন আবারও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন। তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী লাঙ্গলের বিজয় ছিনিয়ে নিবে। ভোটাররা কেন্দ্র দখলের আশঙ্কা করছে। সরকার সমর্থকরা আজও ২৪ নং ওয়ার্ডের ঝুলা পট্টিতে লাঙ্গলের কর্মীদের হামলা করেছে। তারা নির্বাচনের নামে আতঙ্ক সৃষ্টি করছে। আমার পোস্টারের ওপর ওদের পোস্টার লাগাচ্ছে।
বুধবার পুরান ঢাকার উর্দু রোড, চকবাজার, নিমতলী এবং ছোট কাটারা এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে পথসভায় বক্তব্যকালে তিনি এসব অভিযোগ করেন। এছাড়া তিনি লালবাগ রোড, পাকিস্তান মাঠ, নাজিরা বাজার এবং বংশালে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
হাজী মিলন বলেন, নির্বাচন হবে উৎসব ও আমেজের। কিন্তু পুরান ঢাকার মানুষ ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে আতঙ্কে আছে। প্রশাসনসহ নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করলেও তারা কর্ণপাত করছে না। অবস্থা দেখে মনে হচ্ছে সরকার দলীয় সমর্থকরা প্রশাসনের মদদেই একের পর অনিয়ম ও ভীতি প্রদর্শন করছে।
গণসংযোগকালে হাজী মিলনের সাথে জাতীয় যুব সংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, কামাল হোসেন, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের রামু, উখিয়া ও সদর উপজেলায় পাহাড়ধস ও জলাবদ্ধতায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স ...
রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি, প্রতিষ্ঠান পরিদর্শন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (৫ জুলাই) সকালে জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান ...
সব মন্তব্য
No Comments