ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩৬ জন আবেদনকারীর মধ্যে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনকারীর ৬১.৭৭ শতাংশ।
বৃহস্পতিবার (৬ জুন) পরীক্ষা শেষে ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এমতাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘন্টা) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বি ইউনিট সমন্বয়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে এ ইউনিটের জন্য ৯টি, বি উনিটের জন্য ১৫টি ও সি ইউনিটের জন্য ৬টি আসন বরাদ্দ রয়েছে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments