বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ছিন্নমূলদের মধ্যে ইফতারি বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৯তম ব্যাচের বন্ধুরা।
শুক্রবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের উইন্ড অব চেঞ্জ রেস্টুরেন্টে দুই শতাধিক বন্ধুর উপস্থিতিতে এই ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় ৫০ জন ছিন্নমূলদের মধ্যে তারা ইফতারি বিতরণ করেন।
ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়। সে সময় মাহবুবুল আলম বলেন, এটি ভাতৃত্বের বন্ধন যেখানে নেতৃত্ব গৌণ বিষয়। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে সমাজ-দেশ।
ইফতার মাহফিল ও বন্ধু সম্মিলনে এসে দীর্ঘদিন পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
রাশেদ এইচ চৌধুরী বলেন, কোনো ষড়যন্ত্রই বন্ধুদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। এসময় বন্ধুত্বের টানে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ইফতার শেষে সবাই ফটোসেশন আর আড্ডায় মেতে ওঠেন। কেউ করেন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে সাধারণ সম্পাদক ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী অতীতের মতো সামনের দিনগুলোতেও সবাইকে ব্যাচের অনুষ্ঠান সার্থক করে তোলার আহবান জানান।
অপরদিকে অনুষ্ঠান সকলে ফটো সেশন আর আড্ডায় মেতে উঠেন। কেউ করেন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। সবাই সভাপতি রাশেদ এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরীকে বারংবার এরূপ বন্ধু সম্মিলন আয়োজনের অনুরোধ জানান যাতে বিশ্ববিদ্যালয় জীবনের সকল বন্ধু একসাথে হতে পারে।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments