মো.পাভেল ইসলাম রাজশাহী: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী এ যুবকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএসএফের নির্যাতনে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। ঘটনার চার দিন পার হলেও এখনো মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।
স্থানীয়ররা জানান, গত সোমবার দুপুর ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক কামারপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে আব্দুর রহিম মাসুদসহ (১৮) চারজন কৃষি জমিতে কাজ করছিল। এক পর্যায়ে কাঁটাতারের বেড়া সংলগ্ন বাংলাদেশী স্থান থেকে চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর তিনজন পালিয়ে আসলেও আব্দুর রহিম মাসুদকে বিএসএফের হারুপুর ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করে।
বিএসএফের নির্যাতনে আব্দুর রহিম মাসুদ মারা যায় বলে খবর পাই তার বাবা বাবলু রহমান। তিনি বলেন, গত বুধবার পর্যন্ত হারুপুর বিএসএফ ক্যাম্পে মাসুদের লাশ পড়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে মাসুদের লাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। বিএসএফ আমার ছেলে মেরে লাশ গুম করেছে।
চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসরাফুল ইসলাম বলেন, এই ঘটনা ঘটার পর আমি বিজিবির সেক্টর কমান্ডার, সিওসহ ব্যাটেলিয়ান কমান্ডারের সাথে কথা বলে অবগত করেছি। ব্যাটেলিয়ান কমান্ডার আমাকে জানিয়েছি ভারতীয় বিএসএফ বিষয়টি গোপন করছে। আমরা যতদূর জানি ভারতের মুর্শিদাবাদের রানীতলা থানায় মাসুদের মরদেহটি আছে। বিজিবির জোর তৎপরতায় লাশটি দেশে আনা হলে পরিবার অন্তত শান্তি পাবে এবং নিজ হাতে দাফন কাফন করতে পারবে। লাশ না পাওয়ায় পরিবারটি হতাশায় দিন কাটাচ্ছে বলে জানান।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments