নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নের ৫ টি গ্রামবাসীর আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুইটি স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে এবং সন্ধ্যায় উপজেলার পাকুটিয়া, ধুপুটিয়া, চামটা মির্জাপুর, জয়ভোগ, কোলকুষ্টিয়া গ্রামবাসীর আয়োজনে স্থানীয় দুইটি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মামুদনগর ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মোন্তাজ আলী ও ৫ নং ওয়ার্ড কৃষক লীগ সভাপতি মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গণি শিকদার ও শ্রমিক নেতা নবাব আলী এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী ও আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments