ডেস্ক রিপোর্ট: গালীব বিন মোহাম্মদ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর ফাস্ট-মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) ডিভিশনের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট (এসবিইউ)-এর নতুন বিজনেস হেড হিসেবে যোগ দিয়েছেন।
বাংলাদেশের কর্পোরেট জগতের পরিচিত মুখ গালীব বিন মোহাম্মদ ১৮ বছরের বেশী সময় ধরে বিভিন্ন বহুজাতিক এবং দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন।মেঘনা গ্রুপের নতুন এই পদে তিনি ভোক্তা, গ্রাহক ও স্টেকহোল্ডারদের চাহিদা এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ, প্রাসঙ্গিক এবং লাভজনক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাজারের মেঘনা গ্রুপের পণ্যগুলোর শক্ত অবস্থান তৈরিতে কাজ করবেন।
মেঘনা গ্রুপের যোগদানের আগে জনাব গালীব আরলা ফুডস বাংলাদেশ এর হেড-অফ-মার্কেটিং পদে ৭বছর কাজ করেছেন, যেখানে তিনি ডানো ব্র্যান্ডের রেকর্ড পরিমান ব্যবসায়িক প্রবৃদ্ধিতে তিনি অবদান রেখেছেন।আরলার আগে তিনি নেসলে বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এসিআই কনজিউমার এবং প্রাণ গ্রুপের মতো বিখ্যাত আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন।
পেশাগত পরিচয়ের পাশাপাশি জনাব গালীব একজন সুপরিচিত লেখক হিসাবেও পাঠক মহলে পরিচিত।দেশের ব্র্যান্ড-মার্কেটিং প্র্যাক্টিস ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তাঁর লিখিত তিনটি বই ইতিমধ্যেই পাঠক প্রিয়তা অর্জন করেছে।
গালীব বিন মোহাম্মদের ভোক্তা-কেন্দ্রিক বিভিন্ন কৌশলের মাধ্যমে এফএমসিজি সেক্টরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নতুন পরিবর্তন এবং উন্নতি নিয়ে আসবে যা কোটি কোটি বাংলাদেশী গ্রাহকদের দৈনন্দিন জীবনে ইতিবাচক ভাবে প্রভাব ফেলবে বলে আশা করা যায়।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments