চট্টগ্রাম অফিস: সিনিয়র সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যার দিকে রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে।
ফজলে এলাহী কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হাসাবে কর্মরত। এ ছাড়াও রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমেরও সম্পাদক।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাচ্ছের হোসেন এ বিষয়ে বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। বিষয়টা নিয়ে খোঁজ নিচ্ছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার (৮ জুন) সকালে আদালতে তোলা হবে।
থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর নামে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১। রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় দু’টি অভিযোগ দেওয়া হয়।
পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত প্রমাণ না পাওয়ায় খারিজ করে দেন। পরে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাজনীন। ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হলে পুলিশ গ্রেফতার করেন।
সাংবাদিক ফজলে এলাহিকে প্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments