আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই বুধবার সকাল ১১ টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় তিনি বলেন, খাদ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টিমান বজায় রাখা জরুরী এবং সচেতন প্রয়োজন। তাই জনগণের সচেতনতার বৃদ্ধি পাশপাশি সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, সবার জন্য খাদ্য নিরাপত্তা অর্জনের পাশাপাশি জনগণের জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদ।
এসময় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য হোটেল মালিকদের পোড়া তেল, খাদ্যে কোন ভেজাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সেমিনারে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুজ্জামান খান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, নন্দন গোপাল মিষ্টান্ন ভান্ডার এর স্বত্বাধিকারী ভোলা নাথ ঘোষ, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, বুলবুল আহমেদ, হামিদুর রহমান, উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হোটেল-রেস্তোঁরা ব্যবসায়ী, খাদ্য শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments