ডেস্ক রিপোর্ট: ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লিমিটেড, এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবিতে আজ ( ৯ জুলাই ২০২৪) এফবিসিসিআইর সামনে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ চলাকালীন সময়ে এফবিসিআই-এর সেক্রেটারি শ্রমিকনেতা কাজী রুহুল আমিনের নেতৃত্বের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিআই-এর সভাপতি আগামী ১১ জুলাই দেশে ফিরে সমাধান করবেন মর্মে আশ্বাস করে বক্তব্য রাখেন। পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে শ্রম ভবনে অবস্থান চালিয়ে যাচ্ছে শ্রমিকরা।
ইউনিয়নের সভাপতি মো. মাফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র অর্থ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, ইকবাল হোসেন, জয়নাল আবেদীন, জালাল হাওলাদার, মো. রাসেল মিয়া ও লাভলী হক প্রমুখ।
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
সব মন্তব্য
No Comments