অপূর্ব ফারুক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে জয়ী সভাপতি ওমর ফারুক এবং মহাসচিব দীপ আজাদ। শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফালাফল ঘোষণা করে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকার ভোট গ্রহণ করা হয় রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে।এর বাইরেও দেশের ১০ টি জেলায় একই সময় ভোট গ্রহণ করা হয়েছে।
সভাপতি পদে ওমর ফারুক পেয়েছেন ১২১৯ ভোট আর মহাসচিব পদে দীপ আজাদ পেয়েছেন ১৬১৭ ভোট।
সভাপতি পদে ওমর ফারুকের নিকটতম প্রার্থী আবু জাফর সূর্য পেয়েছেন ৭৫৩ ভোট। দীপ আজাদের নিকটতম প্রার্থী লায়েকুজ্জামান পেয়েছেন ৪৯৩ ভোট।
এবারের নির্বাচনে ঢাকায় সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও নির্বাহী পরিষদের ১০টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঢাকায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মধুসূদন মণ্ডল। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান কামাল। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন সেবিকা রাণী।
সর্বোচ্চ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন উম্মুল ওয়ারা সুইটি। তিনি পেয়েছেন ১০২২ ভোট। এছাড়া ড. উৎপল কুমার সরকার পেয়েছেন ৬৫১ ভোট, নূরে জান্নাত আখতার সীমা পেয়েছেন ৬৪২ ভোট এবং শেখ নাজমুল হক সৈকত পেয়েছেন ৬০৪ ভোট।
।
নির্বাচন ছয় সদস্যের কমিটি পরিচালনা করেন । কমিটির চেয়ারম্যান ছিলেন শাহজাহান সরদার। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন রফিকুল ইসলাম, আশিস সৈকত, মহসিন আব্বাস ও শাহনাজ সিদ্দীকি।
ঢাকার বাইরে নারায়নগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, খুলনা, কক্সবাজার ও খুলনা ইউনিটের ভোট স্ব স্ব জেলায় অনুষ্ঠিত হয়। তবে, এসব জেলার ভোটারগন কেন্দ্রীয়ভাবে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে ভোট প্রদান করেন। এছাড়া স্ব স্ব ইউনিটের প্রতিনিধি নির্বাচন করেন।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৯৮০ জন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments