মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতের ঘটনায় প্রাণ হারায় সে।
নিহত আরাফাত ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিয়শ্রী গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মাদ্রাসায় যাচ্ছিল আরাফাত। বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা দিলে বাড়ির কাছাকাছি গিয়ে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মোতাহার হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, বজ্রপাতে শিশুমৃত্যুর খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী আরাফাতের পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করা হবে।
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় ৩০ জন যাত্রী নিয়ে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাত আ ...
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
সব মন্তব্য
No Comments