রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করে স্ট্যাটস দেয়ার অপরাধে আবুল কাশেম-(২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেম জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের বাবুল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আবুল কাশেম কুমিল্টলা শহরে ফুটপাতে হকার হিসেবে ক্ষুদ্র ব্যবসা করতেন।
পুলিশ জানায়, আবুল কাশেম নিজস্ব ফেসবুক আইডি থেকে প্রায়ই বিভিন্ন ধর্মের বিষয় নিয়ে ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো।
নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত ২৫ অক্টোবর বুড়িশ্বর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর কেন গীতা পাঠ করা হলো তা নিয়ে আবুল কাশেম তার ফেসবুক আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস দেন। এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
বিষয়টি জেলা পুলিশের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ভাদুঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা বিরোধী ও ধর্মীয় উস্কানীমূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments