উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা পর্যায়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জানুয়ারী বেলা সাড়ে ১১টায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.বি.এম জাহিদ হোসেন, গুঠিয়া কলেজের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জুনিয়র গ্রুপ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি ডব্লিউ বি.ইউনিয়ন মডেল ইনস্টিটিউন, ২য় স্থান সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন। সিনিয়র গ্রুপ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি শেরে বাংলা কলেজ,২য় স্থান গুঠিয়া আইডিয়াল কলেজ ও তৃতীয় স্থান বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজ। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments