স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি সমর্থিত ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে ইসির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
ইসি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে জমা দেওয়া মনোনয়নপত্রগুলোতে উল্লেখযোগ্য কোনো ত্রুটি না পাওয়ায় সবগুলো মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট প্রার্থীরা পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার ঠাকুর, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
বাংলাদেশের সংসদীয় কাঠামো অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলো সরাসরি ভোটের মাধ্যমে নয়; বরং সংসদে দলের আসনসংখ্যার অনুপাত অনুযায়ী মনোনয়নপ্রাপ্তদের মাধ্যমে পূরণ করা হয়। ফলে মনোনয়ন বৈধতা পাওয়া এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী নেতৃত্বকে আরও সামনে আনার অংশ হিসেবে বিএনপি এই আসনগুলোতে তুলনামূলকভাবে পরিচিত ও সক্রিয় নেত্রীদের মনোনয়ন দিয়েছে। এতে দলটির সাংগঠনিক উপস্থিতি ও প্রতিনিধিত্ব জোরদার করার ইঙ্গিত পাওয়া যায়।
ইসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি বা আপিল থাকলে তা নিষ্পত্তির পর চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments