চট্টগ্রাম অফিস: বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে সম্প্রতি দুইটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এগুলো হল হল ‘বিদ্যুৎ অপচয় রোধ’ ও ‘পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ’। বিদ্যুৎ অপচয় রোধ ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ তথ্যচিত্রগুলো নির্মাণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটির আকবর শাহ থানা এলাকায় তথ্যচিত্রগুলোর দৃশ্যধারণ করা হয়।
তথ্যচিত্রগুলো প্রযোজনা করেছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রাযোজক জামাল উদ্দিন জয়।
তথ্যচিত্রগুলোতে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, গোলাম মাওলা জসিম, ইফরাদ আবেদ, আওয়াল খাঁন শাহিন, নাহিদ আক্তার বৃষ্টি, নাহি, তুষার প্রমুখ।
সোমবার (৪ নভেম্বর) থেকে তথ্যচিত্র দুইটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে দিনে একাধিক বার সম্প্রচার করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments