মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র্যাব।
আটককৃতরা হলো,হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭),নতুন বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫),রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান (২৮) ও ফেতরাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
মঙ্গলবার সকালে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে,নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকার সাধারণ গ্রন্থাগারের সামনে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রির জন্য অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে চারজনকে আটক করে। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা,৬টি মোবাইল,১২টি সীমকার্ড,একটি ইজিবাইক,একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়,ওই গাঁজা রাজশাহী মহানগরসহ আশপাশের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।পরে নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments