সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর সড়কে এই কর্মসূচি পালন করেন এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।
এসময় বক্তব্য দেন সারদানগর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি মো. গোলাম হোসেন, মো. ইয়াকুব আলী, মো. মোফাজ্জল, মো. আমীর, মো. ওসমান গণি।
বক্তারা বলেন, নুর আলী, মো. শাহজাহান, ভুট্টু ও আফজাল হোসেন মসজিদের জমা টাকা, গাছ বিক্রি ও পুরাতন রড বিক্রির ১১ লক্ষ ৯০ হাজার টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪শে মার্চ ৬জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন মসজিদে সভাপতি মো. গোলাম হোসেন। এরপর ৪রা এপ্রিল ৮জনকে বিবাদী করে নাটোর আমলী আদালতে মামলার আবেদনও করেন তিনি। যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments