কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার দক্ষিণ আইচায় জলদস্যুদের মারপিটের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে জালে পেঁচিয়ে মো. রাব্বি (১৬) ও মিজান মাঝি (৫২) নামের দুই জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জেলে।
শনিবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়ন সংলগ্ন বয়ার চরের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খেজুরগাছিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও মিজান মাঝি একই এলাকার আঃ কাদেরের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার দুপুর ১ টার দিকে মিজান মাঝি ও তার ভাতিজা রাব্বিসহ আরো ৪ জেলে ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। রাত ৯ টার দিকে ঢালচর সংলগ্ন বয়ার চরের মেঘনা নদীতে মাছ শিকারের সময় ৬-৭ জন মুখোশ পরা জলদস্যুদের একটি দল ট্রলার নিয়ে তাদের ট্রলারে হামলার চেষ্টা করেন। এ সময় জলদস্যুদের মারপিট থেকে বাঁচতে ট্রলারে থাকা ৬ জেলে নদীতে ঝাঁপ দেন। এতে মিজান মাঝি ও তার ভাতিজা রাব্বি নিজেদের ট্রলারের জালে পেঁচিয়ে পানিতে ডুবে ঘটনাস্থলেই নিহত হন। বাকী ৪ জেলে আহত হন। পরে অন্য একটি জেলেদের ট্রলার এসে তাদের উদ্ধার করেন।
শশীভূষণ থানার সেকেন্ড অফিসার কমলেস দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments