ডেস্ক রিপোর্ট: বিয়ের মন্ত্র পড়ছেন পুরোহিত। তার মধ্যেই পুরোহিতকে হঠাৎ থাপ্পড় কষিয়ে দিলেন কনে! বাদানুবাদ চরমে পৌঁছাতেই বরকেও কষিয়ে দিলেন এক থাপ্পড়। ভারতে আজব এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় তোলপাড় হয়ে গেছে।
বিয়েবাড়ি মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। কিছু বিয়ে বাড়িতে নানা ধরনের ঘটনা ঘটে। আবার বিয়েবাড়িতে কিছু না ঘটলে সেই বিয়ে যেন অসম্পূর্ণই থেকে যায়। আর এখন সোশ্যাল মিডিয়ার জামানায় এমন কোনও ব্যতিক্রম ঘটনা ঘটলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি, গহনায় সেজে কনে। আর শেরওয়ানি পাগড়িতে বর। আশেপাশে বর-কনের বাড়ির শতাধিক আত্মীয়স্বজন হাসি মজায় মেতে রয়েছেন। চলছে নাচ-গান। এমনই সময় বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে পুরোহিত এবং বরকে চড় কষিয়ে দিলেন নববধূ।
পরে ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নীলাঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি। তারপরই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। কিন্তু কি এমন ঘটেছিল যে বিয়ের মণ্ডপে কনের হাতে চড় খেলেন পুরোহিত ও বর? ভিডিওতে দেখা যায়, মণ্ডপে বিয়ের অনুষ্ঠান চলাকালীন তামাকজাতীয় কিছু নেশার দ্রব্য মুখে চিবোচ্ছেন বর।
প্রথম থেকেই ঘটনাটি পছন্দ হয়নি কনের। কিন্তু চুপ ছিলেন তিনি। তবে বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় ক্ষেপে ওঠেন তিনি। পুরোহিতকে থামতে বলে প্রথমে তাকে এবং পরে বরকেই থাপ্পড় মেরে দেন কনে। এরপর মুখ থেকে সেই তামাক ফেলে দেন বর। পরে আদৌ বিয়ে হয়েছে কিনা, তা আর জানা যায়নি। তবে পুরো ঘটনা ভাইরাল হয়ে গেছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments