মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৭ বছর বয়সী উম্মে হাবিবা ও ৩ বছর বয়সী আদিয়াকে ফিরে পেয়েছে তার মা। পিতৃহারা নিখোঁজ সন্তানদের ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা নাজনীন আক্তার।
শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি পুলিশের এসআই মো: আশরাফুল ইসলাম শিশু দুইটিকে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দেন।
রোববার (২১ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান এসআই মো: আশরাফুল ইসলাম ও তার সঙ্গীয় র্ফোস গত ১৯ আগস্ট সন্ধ্যায় রাজশাহী মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিল। এসময় তারা রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে দুইটি শিশুকে কান্নাকাটি করতে দেখে। এসআই আশরাফুল শিশু দুইটিকে কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারে না। তখন ডিবি পুলিশের ঐ টিম তাদের ডিবি অফিসে নিয়ে যায়। সেখানে তাদের সাথে বন্ধসুলভ আচরণ করে কান্নাকাটির কারণ জানতে চায়। তখন ৭ বছর বয়সী শিশু জানায়, তার নাম মোসা: উম্মে হাবিবা ও তার ছোট বোন মোসা: আদিয়া (৩)। তাদের বাবা মৃত হাবিবুর রহমান। তারা মায়ের সাথে ডাক্তার দেখানোর জন্য রাজশাহীতে এসেছিল।
এরপর ডিবি পুলিশের ঐ টিম শিশু দুইটির মায়ের সন্ধানের জন্য আরএমপি কন্ট্রোলকে অবহিত করেন। এছাড়াও ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারদের ফোন দিয়ে বিষয়টি জানান এবং সিকিউরিটি গার্ডদের মাধ্যমে হ্যান্ডমাইকিং করেন। এর পাশাপাশি তারা শিশু দুইটির মাকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকেন। অবশেষে দীর্ঘ প্রচেষ্টায় শিশু দুইটির মা নাজনীন আক্তারকে রাজশাহী এ্যাপোলো হাসপাতালের সামনে কান্নারত অবস্থায় খুঁজে পায়।
হারিয়ে যাওয়া শিশু দুইটির মা নাজনীন জানান, শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে তার দুই মেয়ে উম্মে হাবিবা ও আদিয়াকে সাথে নিয়ে তার মায়ের চিকিৎসার জন্য রাজশাহীর জেনারেল হাসপাতালে আসেন। সেখানে নাজনীনের পরিচিত মো: জহুরুল ইসলাম তার দুই মেয়েকে বাহিরে নিয়ে আইসক্রিম কিনে দিয়ে আবার হাসপাতলের ভিতরে রেখে যান। চিকিৎসা শেষে নাজনীন আক্তার শিশু দুইটিকে তার কাছে নিয়ে আসার জন্য জহুরুলকে ফোন দিলে সে জানায়, তাদের অনেক আগেই হাসপাতালে রেখে এসেছে। পরে তারা শিশু দুইটিকে খোঁজা-খুঁজি শুরু করেন।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে শিশু দুইটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। পিতৃহারা শিশু দুইটিকে ফিরে পেয়ে মা নাজনীন আক্তার অত্যন্ত আনন্দিত। তিনি-সহ তার নিকট আত্মীয়রা আরএমপি ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকাল ১০ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী সাজু পাম্প সংলগ্ন মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে দুটি অটো রিক্সা দুমড়ে মুচড়ে যায়।&n ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলে ...
সব মন্তব্য
No Comments