ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনের শশীভূষণে একশত গ্রাম গাঁজাসহ মো. হাসান পন্ডিত (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল রোরবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।
আটক মো. হাসান পন্ডিত উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের শাহে আলম পন্ডিতের ছেলে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামে পন্ডিত বাড়িতে অভিযান চালিয়ে আসামীর নিজ ঘর থেকে একশত (১০০) গ্রাম গাঁজাসহ মো. হাসান পন্ডিত নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার সকালে চরফ্যাশন আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments