ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আশুগঞ্জে কৃষি জমি থেকে তাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজুল ইসলাম উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর জামতলা এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।
সোমবার (২৮ জুলাই) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাতে উপজেলার আড়াইসিধা গ্রামের ভবানীপুর সীমনা নতুন বাড়ির পুকুরের পাড়ের কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৭ জুলাই) দুপুরে নামাজ ও খাবার শেষে তাজুল ইসলাম তার নতুন বাড়ির পুকুরের ভেঙে যাওয়া পাড় মেরামতের জন্য যান। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পুকুুরের পাশের কৃষি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল আলম জানান, নিহতের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাÐ। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments