অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের ডোবায় পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় বাসে থাকা প্রায় ৪০ যাত্রী প্রাণে রক্ষা পান।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বের করে আনেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে ঢাকা থেকে বরিশালগামী দশমিনা এক্সপ্রেস বাসটি চুমুরদী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক ছেড়ে পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটির পেছনের অংশ পানিতে তলিয়ে গেলেও সামনের অংশ ওপরে ভেসে ছিল।
বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা পানিতে ঝাঁপিয়ে পড়েন। তারা জানালার কাচ ভেঙে একে একে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। কয়েকজন যাত্রী নিজ উদ্যোগেও বাস থেকে বেরিয়ে আসেন। স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, ঢাকা থেকে বরিশালগামী বাসটি বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, দুর্ঘটনায় কেউ নিহত হননি। তবে নারী-শিশুসহ ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। উদ্ধার অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments