ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রবিবার (২৮ আগস্ট) রাতে ১০পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিসহ ৪জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
আটক আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে।
অভিযানকালে সরেজমিনে দেখা যায় রাণীশংকৈল থানার এস আই এরশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতে ঘটনাস্থল থেকে মাদক কারবারি আশরাফুল দম্পতিসহ একই গাড়িতে থাকা ৪ জনকে হাতেনাতে আটক করে।
এসময় পুলিশ আশরাফুলের সাথে থাকা ১০পিছ ইয়াবাসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৪-৪১৫২) জব্দ করেন।
তবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত গাড়ির ড্রাইভার সহ গ্রেপ্তার ২জন মহিলাকে রাত সাড়ে তিনটার সময় থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান আশরাফুলকে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তবে তাদের সঙ্গীয়দের কাছে মাদক না পাওয়ায় ড্রাইভার ও মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক আশরাফুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।সোমবার (২৯ আগস্ট) আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠানো হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সুমন মাহমুদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় সকালে ওই তরুনের মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। সবুজ আলম বকশীগঞ্জ পৌর শ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
সব মন্তব্য
No Comments