ডেস্ক রিপোর্ট: তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ২০২৪ (এমবিবিএফ ২০২৪)-এ ‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করেছে হুয়াওয়ে। এই হোয়াইট পেপারে অ্যান্টেনা ডিজিটালাইজেশনের নতুন ধারা ও উদ্ভাবনকে বিশ্লেষণ করার পাশাপাশি মোবাইল এআইয়ের যুগে মোবাইল নেটওয়ার্ক অ্যান্টেনা শিল্পের ভূমিকাকে তুলে ধরা হয়েছে।
ওয়্যারলেস নেটওয়ার্কসহ বিভিন্ন খাতের প্রযুক্তিগত রূপান্তরের চালিকাশক্তি হিসেবে কাজ করছে এআই। নেটওয়ার্ককে আরও বেশি বুদ্ধিবৃত্তিক করে তোলার জন্য ওয়্যারলেস নেটওয়ার্কের অবকাঠামোতে আরও বেশি উদ্ভাবন প্রয়োজন। অ্যান্টেনা ওয়্যারলেস নেটওয়ার্কের বিশেষ একটি অংশ এবং এর ডিজিটালাইজেশন আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হোয়াইট পেপারটিতে উল্লেখ করা হয়েছে যে, নেটওয়ার্ক ইন্টেলিজেন্স ও অটোমেশনের জন্য অ্যান্টেনার রিমোট ম্যানেজমেন্ট (দূর নিয়ন্ত্রণ) ও মাল্টিডাইমেনশনাল অ্যাডজাস্টমেন্টের (বহুমাত্রিক সমন্বয়) প্রযুক্তিগত সক্ষমতা দরকার। রিমোট ম্যানেজমেন্টের জন্য এমন অ্যান্টেনার প্রয়োজন যা নেটওয়ার্ক সিস্টেমে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য প্রদান করতে পারে। এই তথ্যের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং প্যারামিটার, বিম শেপ ইত্যাদি। অপরদিকে, মাল্টিডাইমেনশনাল অ্যাডজাস্টমেন্টের অর্থ হলো সিগন্যাল রেডিয়েশন ডিরেকশন ও রেডিয়েশন বিম শেপের মতো অ্যান্টেনা প্যারামিটারগুলি দূর থেকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের সক্ষমতা।
১৫তম গ্লোবাল মোবাইল ব্রডব্যান্ড ফোরাম ‘৫.৫জি লিডস মোবাইল এআই এরা' প্রতিপাদ্য নিয়ে গত ৩০ থেকে ৩১ অক্টোবর, ২০২৪, অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজনে করে হুয়াওয়ের এবং এর সহযোগিতায় ছিলো হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান জিসএমএ ও জিটিআই। অনুষ্ঠানে এই শিল্পের অংশীদাররা মোবাইল এআইয়ের যুগে ৫.৫জি-এর ব্যবসায়িক সাফল্যের উপায় এবং ৫জি-এর সাফল্যকে ৫.৫জি-এর অর্জনে ব্যবহারের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
আরও তথ্যের জন্য অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার ডাউনলোড করুন। ডাউনলোড লিংক: https://www.huawei.com/en/huaweitech/industry-trends/antenna-digitalization-white-paper
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments