আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলায় রফিক মিয়া (৬০) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ। এলাকাবাসীর থেকে খবর পেয়ে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের একটি কাঠের বাগান থেকে ২০ জানুয়ারি (শুক্রবার) ভোরে তার লাশ উদ্ধার করা হয়। রফিক মিয়া প্রতাবিয়া গ্রামের বাসিন্দা মৃত শাহ ফকিরের ছেলে।
এলাকাবাসী জানায়, স্থানীয়রা গ্রামের একটি কাঠের বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১২ টার দিকে রফিক মিয়া বাড়ি থেকে থেকে বের হয়ে আর ফিরে আসেননি। প্রতিবেশি মোঃ কেনা মিয়া, ওমেদ আলী ও আঙ্গুর মিয়া গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল রফিক মিয়ার। এরই জেরে রফিক মিয়াকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে নিহতের পরিবার। নিহতের মাথায় গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরির করে ময়না তদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং মামলা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments