রাণীশংকৈল(ঠাকুরগাও)প্রতিনিধিঃ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার (১আগস্ট) বিকাল ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাষ্টার। উপজেলা আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত সেক্রেটারী মিন্নাতুল্লা পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মতিউর রহমান, অন্যদের মধ্যে যুব বিভাগ উপজেলা সভাপতি মোকারম হোসাইন, জেলা ছাত্র শিবির সভাপতি আমির আহাম্মেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন- যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তার ফ্যাসিবাদের দালাল। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না। বক্তারা আরো বলেন, অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে হবে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। গণমিছিলটি জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্তরে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখা হয়।
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
সব মন্তব্য
No Comments