ডেস্ক রিপোর্ট: করোনা মহামারির মধ্যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুলাই মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স হিসেবে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
করোনার প্রকোপ শুরুর পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী। গত মার্চে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৬৫ লাখ ডলার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ১৯৬ কোটি ও ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুনে প্রবাসী বাংলাদেশিরা ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ফলে সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম ...
লুতুব আলি, কলকাতা: বঙ্গ সন্তান অসিতকুমার চ্যাটার্জী শুধু বিশিষ্ট শিল্পপতি নন, তিনি সমাজসেবক এবং ভারতের সর্ববৃহৎ জাতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের সহ-সভাপতি। দরিদ্র সেবায় নিয়োজিত এই প্রাণ ভারত সেবাশ্রম সংঘ ...
সব মন্তব্য
No Comments