আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির শেরপুর জেলা কমিটির আলোচনা সভা শেরপুর নিউমার্কেট কমরেড বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে অনুষ্ঠিত হয়,
আলোচনা সভার সভাপতিত্ব করেন শেরপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবুল মনসুর, উপস্থাপনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল।উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা সিপিবির সভাপতি সোলায়মান আহমেদ,জেলা কমিটির সদস্য কমরেড জাহিদ হোসেন, শেরপুর জেলা সিপিবির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সামির উদ্দিন নিউটন, কমরেড সুলতান মাহমুদ,শাহিন মিয়া, শ্রমিক নেতা কমরেড এরশাদ আলী, শ্রমিক নেত্রী ঝর্না বেগম, কমরেড বাবু শমন্ত , ঝিনাইগাতী উপজেলা সিপিবির শাখা সহ সম্পাদক আনিছ আহমেদ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বক্তব্য বলেন, দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অযুক্তি হারে বৃদ্ধি পেয়েছে। সার ও ডিজেলের মূল্যবৃদ্ধি করে কৃষকের উপর চাপ সৃষ্টি হয়েছে। কৃষি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারের অনিয়ম দুর্নীতি লুটপাট ও ভুল নীতির কারণে দেশে অস্থিরতা দেখা দিয়েছে। দেশের সাধারণ মানুষের এখন বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে এই সরকার আর না, দেশ ও সাধারণ মানুষকে বাঁচাতে এই ফ্যাসিবাদ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বাম বিকল্প শক্তি দাঁড় করাতে হবে, এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর সুমন সিকদারকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।এ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ী এলাকার ২ নম্বর উত্তর কালীবাড়ী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকার, রূপার স ...
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কা ...
সব মন্তব্য
No Comments