মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে। সে মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল হীরাকান্দায় তার নানাবাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘটনার পরপরই ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা বলেন, ‘ঘটনার পর ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments