ভোলা প্রতিনিধি॥ ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলিগ্রাম সংলগ্ন এলাকার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মরদেহটির মাথায় চুল অনেকটাই নেই। মাথায় পলিথিন মোড়ানো হাতে একটি কালো ব্রেসলেট আছে। তাতে ঘরশ লেখা, গায়ে হলুদ গেঞ্জি পরা। গেঞ্জিতে লেখা আছে “চাঁদপুর সোলার এন্ড ইলেকট্রিক” এবং পরনে চেক লুঙ্গি রয়েছে। লাশটি ৪-৫ দিন আগের হতে পারে। বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments