মো.পাভেল ইসলাম রাজশাহী: এবার অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে আখের গুড় তৈরী করায় দুটি কারখানাকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি এলাকায় সকাল সাড়ে ৫ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিস। অভিযানে নেতৃত্বদেন সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এসময় অভিযানে সহায়তা করেন র্যাব-৫ এর সদস্যরা।
সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, বিভিন্ন খাদ্যপণ্য সেবার মান যাচাইয়ে প্রতিদিন বাজার তদারকি অভিযান চালিয়ে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিস। এই কাজের অংশ বিশেষে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাঘা উপজেলার আড়ানি এলাকার খর্দো বাউসা পাঁচপাড়া গ্রামের সেকেন্দার আলী ও দুলাল উদ্দিন বাদলের বাড়ীতে চিনি, চুন, ফিটকিরি, ডালডা ও রং ব্যবহার করে আখের গুড় তৈরি হচ্ছে। যা খাদ্য উপকরণের স্বাস্থ্য সম্মত নয়। ঘটনা স্থলে গিয়ে তাদের বাড়ীতে গুড় তৈরী বিভিন্ন উপকরণ ও সরঞ্জম দেখে সত্যতা পাই।
এই সময় অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে গুড় তৈরী করার অপরাধে সেকেন্দার আলীকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, এর আগে সেকেন্দার আলীকে একই অপরাধ করায় দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছিলো এবং সতর্ক করা হয়। সে পুনরায় একই অপরাধ করায় আইন অনুযায়ী সাজার মাত্রা দ্বিগুন করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও এই উপকরণে গুড় তৈরী করায় দুলাল উদ্দিনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের অভিযানে দুলাল উদ্দিন বাড়ী থেকে পালিয়ে গেলে তাকে ডেকে জরিমানা ও সতর্ক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments