রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এসএনএডি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামে আশরাফিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত দিনভর এ ফ্র্রি মেডিক্যাল ক্যাম্পে চক্ষু,ডায়বেটিস,গাইনী ও শিশু রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে লন্ডন থেকে আগত প্রোগ্রাম পরিচালক ডাঃ শাহাদাৎ হোসেন,মেডিসিনের ডাঃ আলিম উদ্দিন,ডাঃ শিহাবউদ্দিন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফরিদা আব্দুল্লাহ ও সেবিকা সালমা বেগম রোগীদের চিকিৎসা সেবা দেন। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী বেলা ১১টায় মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কাওসার হোসেন,যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএনএডির নির্বাহী পরিচালক আরসালান জামান,সাধারণ সম্পাদক রাশেদ রহিম,পরিচালক মোঃ নুরন্নবী, নির্বাহী সদস্য আখলাকুর পান্না,আশরাফিয়া মাদরাসার পরিচালক মোঃ আনিসুর রহমান,প্রধান শিক্ষক মাওলানা মো. ইলিয়াস প্রমুখ।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments