বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, চেয়ারম্যান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
এই অনলাইন ক্লাস কার্যক্রম বিশেষভাবে ফেজ–বি রেসিডেন্টদের নিয়মিত একাডেমিক প্রশিক্ষনের জন্য পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কার্যক্রম এবারেই প্রথম।
এই কার্যক্রমে বিদেশি অতিথি শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন আগা খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নাদিম আব্বাসী, স্কটল্যান্ডের বিটসন ক্যান্সার সেন্টারের ডা. তারেক আব্দুল্লাহ এবং যুক্তরাজ্যের সাউথ এন্ড হাসপাতালের ডা. ইমতিয়াজ আহমেদ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments