রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে (২২) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বখাটে শোভন মিস্ত্রি ইজিবাইক গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টার আগ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ওইদিন (শুক্রবার) বিকাল ৩টার দিকে ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে যায়। মামলায় বাদী উল্লেখ করেন তিনি স্থানীয় আইডিয়াল ল্যাবের কর্মচারি। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকাল ৩টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে সে তাকে জানায় এক বান্ধবীর বাসায় রয়েছেন। বখাটে শোভন মিস্ত্রি স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত বলেও মামলায় উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেস্টা চলছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments