স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ আজ মঙ্গলবার, ৩০ জুন দিবাগত রাতে মাঠে নামছে আইভরিকোস্ট, নরওয়ে, ফ্রান্স ও সুইডেন। শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ডালাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আইভরিকোস্ট ও নরওয়ে। গ্রুপ ‘আই’ থেকে উঠে আসা আইভরিকোস্ট নকআউটে টিকে থাকতে চায়, অন্যদিকে গ্রুপ ‘ই’ এর রানার্সআপ নরওয়ে জয় তুলে শেষ ষোলোয় যেতে মরিয়া। এই ম্যাচের জয়ী দল ৬ জুলাই শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে।
এরপর বাংলাদেশ সময় আগামীকাল বুধবার ভোর ৩টায় নিউ জার্সির নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে লড়বে ফ্রান্স ও সুইডেন। গ্রুপ পর্বে দুই দলই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে। ফ্রান্স গ্রুপ ‘সি’ থেকে ও সুইডেন গ্রুপ ‘ডি’ থেকে নকআউটে উঠেছে। রাউন্ড অব ৩২-এর এই ম্যাচটি হতে পারে রাতের অন্যতম আকর্ষণীয় লড়াই।
নকআউট পর্বে নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকলে ৩০ মিনিট অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও ফল না এলে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হবে। রাউন্ড অব ৩২ চলবে ৩ জুলাই পর্যন্ত, এরপর ৪ জুলাই থেকে শুরু হবে শেষ ষোলো পর্ব।
এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হচ্ছে। প্রথমবার ৪৮ দল নিয়ে হচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ থেকে ম্যাচ দুটি টি স্পোর্টস, গাজী টিভি ও টফি অ্যাপে সরাসরি দেখা যাবে। ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments