জাবি প্রতিনিধি : International Future Generation Forum( JIFF)- 2022 আসরে অংশগ্রহন করে 'ইন্টারন্যাশনাল ইয়াং লিডার' অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এ এইচ তরুণ ও মনিকা আক্তার এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সামিউল আউয়াল।
গত ১১ ডিসেম্বর জেজু রিপাবলিক অফ কোরিয়াতে অনুষ্ঠিত প্রায় ৪ সপ্তাহব্যাপী প্রতিযোগীতায় ৫০ টি দেশের ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন গোল (এসডিজি) ১, ৩, ৪, ৬, ৮ ও ১৩ নিয়ে আলোচনা এবং উপস্থাপনা প্রতিযোগিতা হয় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দল ৮ নং গোল (Decent work and economic growth) নিয়ে নিজেদের কাজ উপস্থাপন করেন। দলে স্লাইড তৈরীর কাজ করেন এ এইচ তরুণ, অনলাইন প্রেজেন্টার হিসেবে কাজ করেন মনিকা আক্তার এবং অফলাইন প্রেজেন্টার হিসেবে ছিলেন ইউ এস এ হতে আরিন ফাদেই এবং সাউথ কোরিয়ার জে সি।
প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধি দল ৩য় স্হান অধিকার করেন। গত বৃহস্পতিবার বিজয়ী প্রতিযোগীদের নিকট UNITAR Cefal এর পক্ষ থেকে সার্টিফিকেট ও স্মারকগ্রন্থ প্রদান করা হয়।
এ বিষয়ে জাবি শিক্ষার্থী এ এইচ তরুণ বলেন, "আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাদের স্ব স্ব দেশের সংস্কৃতি উপলব্ধির মাধ্যমে একটি ভ্রাতৃত্বময় পরিবেশ সৃষ্টি হয়েছে। দেশের পক্ষ থেকে এমন অর্জন আমাদের জন্য গৌরবের। আমরা এ অর্জন ও অর্জিত জ্ঞানকে দেশের উন্নয়নে কাজে লাগাবো।"
উল্লেখ্য, Unitar Cefal JEJU এর পক্ষ থেকে স্বায়ত্তশাসিত এই ফোরামটি দক্ষিণ কোরিয়ার একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা ১৫০ টি দেশের যূব নেতৃত্ব নিয়ে কাজ করে আসছে। গত ১১ ই ডিসেম্বর Forum Day-2022 এ প্রোগ্রামটি Cefal Jeju তে অনুষ্ঠিত হয় যেখানে সার্টিফিকেট প্রাপ্ত ইয়োথ লিডারের সংখ্যা ছিল ৩০০ জন যাদের ২ মাস ব্যাপী বিশেষ কিছু প্রফেসরদের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় আংশগ্রহন করে বাংলাদেশ হতে প্রতিনিধিত্বকারী তরুন, মনিকা এবং আউয়াল এর দল।
সংগঠনটির লক্ষ্য যুবকদের বিশ্ব পর্যায়ে টেকসই উন্নয়ন মানের নেতৃত্ব তৈরি করা যেন বর্তমানে তারা আগামী প্রজন্মের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষমতা অর্জন করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments