কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ। একই সাথে চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা। সোমবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা পৌরসভার সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েশন এবং ট্যুর গাইড এ্যাসোসিয়েশনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। পর্যটকদের সুবিধার্থে এই দাবি দু’টি নিয়ে তারা মানববন্ধনের আয়োজন করেছেন।
এ সময় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান, ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।
বক্তারা, পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পাচ্ছেনা। এখনও দুই লেনের সংকীর্ণ সড়ক বিরাজমান। যার কারণে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। একই সাথে ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে। তাই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবি জানান।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments