ডেস্ক রিপোর্ট: মিড অনে বল পাঠিয়ে ২ রান নিতে চেয়েছিলেন মুশফিকুর রহিম। প্রথম রানটা পূর্ণ করলেও দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হন এবাদত হোসেন। মিরপুর স্টেডিয়ামে গতকাল (২৪ মে) লাঞ্চের পর পরই ৩৬৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
১৫ টেস্টের ক্যারিয়ারে সর্বোচ্চ ২০ বল খেলেও শূন্য রানে আউট হলেন এবাদত। ২৩ ইনিংসে তার সপ্তমবার ‘ডাক’ বাংলাদেশকে একটি তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি করেছে পুনরায়। ২০ বছর পর আবারও টেস্টের একটি বাজে রেকর্ডের অংশীদার হলো টাইগাররা।
মিরপুরে বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ম্যাচের প্রথম দিনে মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং গতকাল মোসাদ্দেক হোসেন সৈকত, খালেদ আহমেদ ও এবাদত রানের খাতা খুলতে পারেননি।
টেস্টের এক ইনিংসে ৬ ব্যাটার ‘ডাক’ মারার ঘটনা বাংলাদেশের জন্য নতুন নয়। অভিজাত আঙিনায় নিজেদের শুরুর লগ্নেই ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। টেস্টে এ ঘটনা অবশ্য প্রথমবার দেখা গিয়েছিল ১৯৮০ সালে। ক্যারিবিয়ানদের বিপক্ষে যে অভিজ্ঞতা হয়েছিল পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ডেরও এমন অভিজ্ঞতা রয়েছে। তবে তালিকায় সর্বোচ্চ ২ বার নাম উঠলো বাংলাদেশের।-ইত্তেফাক
বিশেষ প্রতিনিধি, লন্ডন: ২০২৬ ব্যালন ডি’অর যে হ্যারি কেইন জিততে যাচ্ছেন, এটা ছিল অনেকটাই অনুমিত। লন্ডনের প্যালাডিয়ামে সোমবার রাতে সেই অনুমান ভুল প্রমাণিত হয়নি। ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
সব মন্তব্য
No Comments