ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী প্রজন্মের ক্যাডেটদের আরও চৌকস ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। কারণ তাদের হাতেই রয়েছে দেশের ভবিষ্যৎ। এমসিএসকে সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন তত্ত্বাবধায়নে পরিশ্রমী ও দক্ষ ক্যাডেট তৈরি করে বলে সারা দেশে সুনাম রয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের ক্যাডেটদের পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি নৈতিক গুণাবলির দিকে গুরুত্বারোপ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীসহ দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। গতকাল রবিবার সকাল ১০ টায় ফুলতলার মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনায় পদির্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সলমান ইবনে এ রউফ, পিএসসি, উপাধ্যক্ষ লেঃ কর্ণেল মোহাম্মদ শফিকুল হক, পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, এ্যাডজুটেন্ড (বয়েজ উইং) মেজর মোঃ জিয়াউর রহমান, এ্যাডজুটেন্ড (গার্লস উইং) ক্যাপ্টেন ফাবলিহা আনিকা। উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টলা, সদস্য মঈন উদ্দিন ময়না। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এমসিএসকেতে চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments